বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সাহিত্যের আলো পত্রিকায় লেখা পাঠাবার নিয়মাবলী

লেখা পাঠাবার নিয়মাবলী
জলপাইগুড়ি নিউজের সাহিত্য পত্রিকা
"সাহিত্যের আলো"

“সাহিত্যের আলো” জলপাইগুড়ি নিউজ পরিচালিত একটি ওয়েবভিত্তিক সাহিত্য পত্রিকা। এটি বছরে চারবার প্রকাশিত হয় - জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসে। নবীন ও প্রতিষ্ঠিত—সব লেখকের সৃজনশীল লেখার জন্য এই পত্রিকার দরজা সদা খোলা। লেখা পাঠানোর আগে অনুগ্রহ করে নিচের নিয়মাবলী ভালো করে পড়ে নিন।

✦ লেখার ধরন ও শব্দসীমা :
🔹 কবিতা / ছড়া : অনধিক ২০ লাইন
🔹 অণুগল্প : অনধিক ৩০০ শব্দ
🔹 প্রবন্ধ : অনধিক ৩০০০ শব্দ
🔹 ভ্রমণকাহিনী : অনধিক ২০০০ শব্দ
🔹 বড় গল্প : অনধিক ৫০০০ শব্দ

✦ সাধারণ নিয়মাবলী :
✔️ লেখার ভাষা অবশ্যই বাংলা হতে হবে।
✔️ লেখার বিষয়বস্তু উন্মুক্ত, তবে লেখা অবশ্যই মৌলিক ও অপ্রকাশিত হতে হবে এবং সেটা লেখককে উল্লেখ করে দিতে হবে লেখার নীচে।
✔️ একজন লেখক একবারে যেকোনো একটি বিষয়ের লেখা পাঠাতে পারবেন।
✔️ ভ্রমণকাহিনীর সাথে কমপক্ষে তিনটি ছবি পাঠাতে হবে।
✔️ লেখা পাঠাতে হবে শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে— মেইলের বডিতে টাইপ করে অথবা ওয়ার্ড ফাইল সংযুক্ত করে।
✔️ ই-মেইলের Subject লাইনে লেখার ধরন ও কোন সংখ্যার জন্য তা উল্লেখ করতে হবে (যেমন— কবিতা - জানুয়ারি সংখ্যা, গল্প - অক্টোবর সংখ্যা, প্রবন্ধ - এপ্রিল সংখ্যা ইত্যাদি)।
✔️ লেখা পাঠানোর একটাই ই-মেইল ঠিকানা—
📧 sahitherallo@zohomail.in
✔️ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরই লেখা পাঠাতে হবে। 
✔️ “সাহিত্যের আলো” একটি ওয়েব সাহিত্য পত্রিকা, তাই সৌজন্য সংখ্যা দেওয়ার কোনো ব্যবস্থা নেই।
✔️ লেখার শেষে অবশ্যই লেখকের— নাম, সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
✔️ নীচে আমাদের আরাত্তাই (whatsappএর ভারতীয় সংস্করণ) গ্রুপের লিঙ্ক দেওয়া হল, এই গ্রুপে যোগ দিন। এখানে সবাই নিজেদের লেখালেখি পোস্ট করতে, মতামত জানাতে ও বন্ধুত্ব করতে পারবেন  -  https://chat.arattai.in/groups/m43545f313238303833353938353136323334303132315f353531383935392d47437c3031303131353032353039353137353933383933333230303230
✔️ নীচে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া হল, এই গ্রুপে যোগ দিতে পারেন। 
https://www.facebook.com/share/g/1Arh6vJdBs/
✔️ নীচে আমাদের অফিসিয়াল whatsapp গ্রুপের লিঙ্ক দেওয়া হল, এতে যোগ দিন।  এখানেই সব বিজ্ঞপ্তি পোস্ট করা হয় - 
https://chat.whatsapp.com/JXDIJzeJOGf7KozvwQhxvo?mode=hqrt2
✔️ লেখা মনোনীত হলে লেখককে জানিয়ে দেওয়া হবে।
✔️ লেখা অমনোনীত হলে জানানো হয় না।
✔️ লেখা মনোনীত হয়েছে কিনা বা কবে প্রকাশ হবে— এই বিষয়ে জানতে চেয়ে মেইল বা ফোন করবেন না।
✔️ জরুরী প্রয়োজনে মেসেজ করতে পারেন whatsapp 9064143627 নম্বরে, সময় করে উত্তর দেওয়া হবে। 

✦ গ্রন্থ বা পত্রিকা আলোচনা সংক্রান্ত নিয়ম
📚 একক গ্রন্থ বা পত্র পত্রিকা আলোচনার জন্য ডাকযোগে দুই কপি বই বা পত্র পত্রিকা পাঠাতে হবে নিচের ঠিকানায়—

পিনাকী রঞ্জন পাল
সম্পাদক - সাহিত্যের আলো
পূর্ব অরবিন্দ নগর
জলপাইগুড়ি – ৭৩৫১০১

লেখক পরিচিতি প্রকাশ সংক্রান্ত নিয়ম
🖋️ লেখক পরিচিতি প্রকাশ করতে চাইলে—
✔️ সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ পরিচিতি টাইপ করে ডাকযোগে পাঠাতে হবে সপম্পাদকের ঠিকানায়।
✔️ লেখকের বই প্রকাশিত হলে সেগুলোও এক কপি করে পাঠাতে হবে পরিচিতির সাথে।

সৃজনশীল লেখার মাধ্যমে সাহিত্যচর্চার আলো আরও প্রসারিত করতেই “সাহিত্যের আলো” আপনার পাশে। আপনার কলমের আলোয় আমাদের সাহিত্যভুবন আরও সমৃদ্ধ হোক—
এই প্রত্যাশায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা : কবি মানেই রবি, কলমে : পিনাকী রঞ্জন পাল

রবীন্দ্র জন্মজয়ন্তীতে আমার শ্রদ্ধার্ঘ্য :  আজও যখন শব্দ খুঁজে পাই না, কোনো অজানা ভোর এসে কানে কানে বলে - “লিখে ফেলো, ভয় কিসের?” ...